‘অখণ্ড ভারত’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেল বাংলাদেশ ও পাকিস্তান

১০ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM

© সংগৃহীত

ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ভারত সরকার আয়োজন করেছে ‘অখণ্ড ভারত’ সেমিনার। এ অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলো আমন্ত্রণ পেয়েছে। মতভেদ দূরে রেখে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্যকে উদযাপন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। খবর এনডিটিভির।

বাংলাদেশ, পাকিস্তানের পাশাপাশি ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল আমন্ত্রণ পেয়েছে। মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর কর্মকর্তাদেরও এই সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান ইতোমধ্যেই অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। 

আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চেয়েছিলাম যেসব দেশ একসময় অখণ্ড ভারতের অংশ ছিল, তারা যেন এই উদ্‌যাপনে অংশ নেয়।’

ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সহযোগিতা করছে। ভারতের অর্থ মন্ত্রণালয় বিশেষভাবে একটি সীমিতসংখ্যক ১৫০ রুপির স্মারক মুদ্রা প্রকাশ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ ট্যাবলু (tableaux) উৎসর্গ করেছে, যা প্রজাতন্ত্র দিবসে আবহাওয়া অধিদপ্তরের ১৫০ বছরপূর্তি উদ্‌যাপন করবে।

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950