ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৪৬ হাজার

০৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে © সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। প্রায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৯ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া, নিখোঁজ রয়েছেন অন্তত ১১ হাজার মানুষ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, 'গত তিন দিনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ  ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে আছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।'

এদিকে ইসরায়েলি বাহিনী গাজার আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ আরও জোরদার করেছে। ত্রাণবাহী যানবাহন ও জ্বালানি ট্যাংকের ওপর আক্রমণ চালানোয় গাজার মানবিক সংকট চরমে পৌঁছেছে। গাজার ইউরোপীয় হাসপাতাল জানিয়েছে, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের জ্বালানি শেষ হয়ে যাবে। একই সতর্কতা জানিয়েছে আল-আকসা হাসপাতালও।'

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, 'ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ২০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে পুরো উপত্যকার মানুষ এখন মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।'

গ্যাস সিলিন্ডারের প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান পুড়ে ছ…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের শাহবাগে অ…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950