দাবানলে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা জারি

৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে
০৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
দাবানলে বহু বাড়ি পুড়ে গেছে

দাবানলে বহু বাড়ি পুড়ে গেছে © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রথমে ১০ একর এলাকায় দেখা দিলেও পরবর্তী সময়ে ২ হাজার ৯০০ একর এলাকায় ছড়িয়ে পড়ে দাবানল। এমন পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাবানলের উৎপত্তি। ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। 

ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান, ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। এ ছাড়া ক্ষয়ক্ষতির হুমকিতে রয়েছে ১৩ হাজার ভবন।

আরও পড়ুন: তিব্বতে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১২৬, নিখোঁজ অনেকে

দাবানলের জেরে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৪৬ হাজারের বেশি বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রতিবেশী সান বার্নার্ডিনোতে ৮ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। 

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ জিম ম্যাকডোনেল বলেছেন, রাতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থায় উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।

প্যাসিফিক প্যালিসেডস থেকে উপকূলীয় এলাকার দিকে প্রধান সড়কে যানজট চরম আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দা সিন্ডি ফেস্তা বলেন, ‘আগুন এতটাই কাছে চলে এসেছিল যে মনে হচ্ছিল গাড়িগুলো মুহূর্তেই পুড়ে যাবে।’

আরও পড়ুন: বাংলাদেশে পাসপোর্ট বাতিলের দিনেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

প্যাসিফিক প্যালিসেডসের এই এলাকায় অনেক হলিউড তারকার বাস। অভিনেতা জেমস উডস জানিয়েছেন, তিনি নিরাপদ স্থানে পৌঁছেছেন। কিন্তু তার বাড়ি এখনো অক্ষত আছে কি না, তা নিশ্চিত নন। অন্যদিকে, স্টিভ গুটেনবার্গ জানিয়েছেন, রাস্তায় ফেলে রাখা গাড়ির কারণে অনেক মানুষ সময়মতো এলাকা ছাড়তে পারেননি।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬