নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

১০ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ PM
কমিউটার ট্রেন

কমিউটার ট্রেন © সংগৃহীত ছবি

নেত্রকোণায় মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার(১০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আকাশ রায় (২৪) ও রাসেল মিয়া (২৫)। আকাশ রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের বাসিন্দা এবং রাসেল মিয়ার বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামে। তারা চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে একটি চালকলের শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আকাশ, রাসেলসহ সাত-আটজন যুবক চল্লিশা রেললাইনে ঘুরতে যান। এ সময় রেললাইনের ওপর দাঁড়িয়ে তারা ছবি ও ভিডিও ধারণ করছিলেন। সে সময় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটির ধাক্কায় আকাশ ও রাসেল রেললাইনের পাশে ছিটকে পড়েন। পরে ট্রেন চলে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বলেন, রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬