মস্কোতে বোমা বিস্ফোরণে পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত 

১৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ

লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ © সংগৃহীত

বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। 

মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানের বিস্ফোরণে নিহত হন ইগর কিরিলভ।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজনস্কি প্রসপেক্টরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা ব্রিগেডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে হত্যা করা হয়েছে।
 
তদন্ত কর্মকর্তারা জানিযেছেন, বিস্ফোরণে কিরিলোভের এক সহকারীও নিহত হয়েছেন।
 
রাশিয়ান মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা রক্তাক্ত দুটি মরদেহ দেখা গেছে।

আরও পড়ুন: জর্জিয়ার রিসোর্টে মিলল ১১ ভারতীয়র মরদেহ

বিবিসি বলছে, কিরিলোভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ বিস্ফোরণেই নিহত হয়েছেন তিনি।

এর আগে গতকাল সোমবার, নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950