একাত্তরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বললেন মোদি, নেই বাংলাদেশের নাম

১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
নরেদ্র মোদি

নরেদ্র মোদি © সংগৃহীত

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জনের দিন। ১৯৭১ সালের আজকের এই দিনে রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। জন্ম হয়েছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। তবে বিজয় দিবস উপলক্ষ্যে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি একাত্তরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বার্তা দিয়ে পোস্ট করেন নরেদ্র মোদি। তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ভারতীয় সেনাবাহিনীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তার ওই পোস্টে নেই বাংলাদেশের নামও।

নরেদ্র মোদি তার বার্তায় লিখেছেন, ‘আজ বিজয় দিবস, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা বীর সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’

একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে ভারতের অর্জন হিসেবে দাবি করেন মোদি। পাশাপাশি ওই অর্জনে ভারতের সেনাবাহিনীর অবদানকে স্মরণ করে তিনি আরও লিখেছেন, ‘তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

জাবিতে খেলা দেখতে গিয়ে শিক্ষার্থীকে মারধর: জাকসু নেতাসহ কয়ে…
  • ২৪ জুন ২০২৬
রাজধানীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ শিশু নিহতের…
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া গোল-রেকর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পর্তুগালের
  • ২৪ জুন ২০২৬
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
  • ২৪ জুন ২০২৬
মেসির আরেকটি রেকর্ড রোনালদোর
  • ২৪ জুন ২০২৬
রোনালদোর জোড়া বিশ্ব রেকর্ডে বিরতিতে পর্তুগাল
  • ২৪ জুন ২০২৬