কলকাতায় বিজয় দিবস উদযাপনে অংশ নিতে পারে বাংলাদেশি প্রতিনিধিদল

১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
কলকাতার ফোর্ট উইলিয়ামে চলছে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি

কলকাতার ফোর্ট উইলিয়ামে চলছে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি © সংগৃহীত

বাংলাদেশের মতো ভারতেও ১৬ ডিসেম্বর  'বিজয় দিবস' হিসেবে উদযাপিত হয়। ভারত সরকার বিজয় দিবস উপলক্ষ্যে কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল যোগ দিতে পারে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

গণমাধ্যমটি জানিয়েছে, 'সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপনে পুষ্পস্তবক অর্পণ, সামরিক চিহ্ন এঁকে দেওয়া এবং কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধিদল যোগ দিতে পারে।'

উল্লেখ্য, ভারত ১৬ ডিসেম্বরকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন এবং ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশের ঐতিহাসিক দিবস হিসেবে স্মরণ করে।  ২০২৩ সালেও ভারতের বিজয় দিবস উদযাপনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছিল।

মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 
  • ২৩ জুন ২০২৬
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬