গণহারে ভারতীয়দের ভিসার আবেদন বাতিল করছে আমিরাত

১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
দুবাই সিটি

দুবাই সিটি © সংগৃহীত

ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি ট্যুরিস্ট ভিসার নতুন নিয়ম চালু করায় ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল হচ্ছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড অনুযায়ী—অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় ৯৯ শতাংশ মানুষই ভিসা পেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছেন।

টাইমস অব ইন্ডিয়া বলেছে, উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে। এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবেন, তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে।

এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন, তাদের সেই বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে দিতে হবে। ভারতীয় ট্রাভেল এজেন্সি প্যাশিও ট্রাভেলসের ডিরেক্টর নিখিল কুমার বলেন, ‘বিমানের টিকিট ও হোটেলের বুকিং কনফার্ম থাকা সত্ত্বেও আমিরাতের ভিসার আবেদন বাতিল করা হচ্ছে।’

তিনি বলেন, আবেদন বাতিল হওয়ায় হোটেল বুকিং, বিমানের টিকিট বুকিং, ভিসা ফির জন্য অনেক অর্থ নষ্ট হয়ে যাচ্ছে আবেদনকারীদের। এক্ষেত্রে ভিসা না পেলেও কারও কারও ক্ষেত্রে ভিসা ফির ১৪ হাজার রুপি ও বিমানের টিকিট বাতিলে আরও প্রায় ২০ হাজার রুপি ব্যয় হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা নীতি অনুযায়ী, একজন পর্যটককে তার হোটেলের রিজারভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কি না, তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে। পর্যটককে দেশটিতে যাওয়ার আগের শেষ ৩ মাসের বেতনও দেখাতে হবে।

অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950