আমরা বসে ললিপপ খাবো না: বাংলাদেশ ইস্যুতে মমতা

০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © ফাইল ফটো

ভারত-বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকের দিনে আবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার (৯ ডিসেস্বর) বিধানসভায় বক্তব্যে তিনি বাংলাদেশকে হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ ইস্যুতে মমতা বলেন, কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন, আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন, আর আমরা ললিপপ খাব? এটি ভাবার কোনো কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকব।

তিনি বলেন, আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাদের রাজ্য সরকারের নীতি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। আমরা আশাবাদী সচিব গিয়েছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। আমি প্রত্যেকের কাছে আবেদন করব, এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটিই আমাদের অনুরোধ। 

এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ ঘটনা নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী, ফিরহাদ হাকিম পথে নামলে রাজ্য সরকার অনুমতি দেয়। আর হিন্দুরা জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। অর্থাৎ তার (মমতা) একই অঙ্গে বহু রূপ রয়েছে। তার কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না।

রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950