ইউক্রেন-রাশিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের

০৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন  সংঘাতকে 'উন্মাদনা' আখ্যা দিয়ে তিনি এ আহ্বান জানান। রবিবার (৮ ডিসেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান।

ট্রাম্প তার বার্তায় বলেন, ‘যুদ্ধরত দেশ দুটির মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত এবং এ জন্য আলোচনা শুরু করা দরকার। বহু মানুষের প্রাণ চলে গেছে এবং অনেক পরিবার শেষ হয়ে গেছে। এই পরিস্থিতি চলতে থাকলে আরো অনেক বড় ও খারাপ কিছু ঘটবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি ভ্লাদিমিরকে (রুশ প্রেসিডেন্ট পুতিন) ভালো করেই জানি। এখন তার কাজ করার সময় । চীনও সহযোগিতা করতে পারে।পুরো বিশ্ব অপেক্ষায় রয়েছে।'

ট্রাম্প আরও জানিয়েছেন, 'ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে আগ্রহী।' 

উল্লেখ্য, ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া বিষয়ক বিশেষ দূত ইতোমধ্যে একটি প্রস্তাব দিয়েছেন, যাতে যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে ট্রাম্প, ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা কমানোর ইঙ্গিত দিয়েছেন।  

প্রসঙ্গত, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, হোয়াইট হাউজে তার অভিষেকের আগেই তিনি ইউক্রেন-রাশিয়া সংঘাতের সমাপ্তি ঘটাবেন। তবে এ বিষয়ে ট্রাম্প তার পরিকল্পনার বিস্তারিত এখনো  প্রকাশ করেননি।

অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950