ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, অভিযোগ উঠতেই গ্রেফতার শিক্ষিকা

০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
অভিযুক্ত শিক্ষিকা নাটালি অ্যারোয়ো

অভিযুক্ত শিক্ষিকা নাটালি অ্যারোয়ো © সংগৃহীত

ছাত্রকে নগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্ক গড়ার ইচ্ছাপ্রকাশ করার অভিযোগ উঠতেই গ্রেফতার হয়েছেন ব্রিটেনের এক শিক্ষিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী ওই শিক্ষিকার নাম নাটালি অ্যারোয়ো। তিনি ব্রিটেনের রোন্ডার বাসিন্দা। 

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলের ১৫ বছর বয়সী এক ছাত্রকে স্ন্যাপচ্যাটে নিজের নগ্ন ছবি পাঠিয়েছিলেন। শারীরিক সম্পর্কের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই তাকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার দোষী সাব্যস্ত হওয়ার পর নাটালিকে কারাবাসের সাজা শুনিয়েছে কার্ডিফ ক্রাউন আদালত।

প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্রকে ফাঁদে ফেলার আগে তার সঙ্গে বন্ধুত্ব জমিয়েছিলেন নাটালি। প্রথমে মেসেজ করে সাধারণ কথাবার্তা বললেও পরে তিনি অশ্লীল ইঙ্গিত দিতে শুরু করেন। এক দিন মা এবং চাচীর সঙ্গে বাজারে বেরিয়েছিল ওই কিশোর। তখন তাকে মেসেজ করেন নাটালি। সেখানে তিনি বলেন, ‘‘আমি বাজি ধরেছি সব ছেলেরা আমায় পছন্দ করে। আমি তাদের দোষ দিই না। কারণ আমার স্তনযুগল সত্যিই বড়।’’ এর পর নাকি নাটালি তাকে নিজের নগ্ন ছবিও পাঠান। 

শারীরিক সম্পর্কের ইচ্ছাপ্রকাশ করে দেখা করতে বলেন। এরপর ওই ছাত্র তাকে এই ধরনের মেসেজ পাঠাতে বারণ করলে পাল্টা উত্তর আসে, ‘‘তোমাকে বিরক্ত করে মজা পাচ্ছি।’’ এর পরেও নাটালি ওই ছাত্রকে তার নগ্ন ছবি এবং ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতে থাকেন বলে আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী অ্যান্ড্রু কেন্ডাল।

এরপর ওই ছাত্র তার পরিচিত এক জনকে পুরো বিষয়টি খুলে বললে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় নাটালিকে। নাটালি প্রাথমিক ভবে অভিযোগ অস্বীকার করলেও পরে জানান যে, ছাত্রের বয়স ১৬ ভেবে তাকে ওই মেসেজ তিনি পাঠিয়েছিলেন। নাটালিকে তিন বছর চার মাস কারাবাসের সাজা শোনানো হয়েছে। তার বিরুদ্ধে আর এই ধরনের কোনও অভিযোগ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950