সিরিয়া ছেড়ে কোথায় পালালেন বাশার আল-আসাদ?

০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
বাশার আল-আসাদ

বাশার আল-আসাদ © রয়টার্স

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি। রবিবার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে বলা হয়েছে। বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

বিবিসি জানিয়েছে, আসাদ বর্তমান অবস্থান নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে বলে।

তবে তার অফিস থেকে এই ধরনের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে যে, আসাদ এখনো দামেস্কেই কর্মরত আছেন, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, আসাদ সত্যি সত্যি দামেস্ক ছেড়ে গেছেন কি না তা নিয়ে সিরিয়াবাসীর মনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তারা দামেস্ক ও এর বাইরে থেকে ছেড়ে যাওয়া উড়োজাহাজের শিডিউল পর্যবেক্ষণ করছেন।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬