পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী, সহায়তার ঘোষণা

০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
মোহাম্মদ গাজি আল-জালালি

মোহাম্মদ গাজি আল-জালালি

পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে শহরটি ছেড়ে যান আসাদ।

প্রেসিডেন্ট পালালেও পালিয়ে যাননি দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।

একইসঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী। রবিবার (৮ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি তার লাইভ আপডেটে বলেছে, সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন— তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান।

আল-জালালি আরও বলেছেন, “আমি সকলকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি যারা তাদের হাত (আমাদের দিকে) বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি— তারা এই দেশের কারও ক্ষতি করবে না।”

জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতীতে সরকার পতনের সাথে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ২০০৩ সালে যখন আমেরিকান বাহিনী আক্রমণ করে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটায়, তখন দেশটিতে ব্যাপক অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি বহু সরকারি স্থাপনা থেকে লুটতরাজের ঘটনা ঘটেছিল।

রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950