সৌদিতে গ্রেফতার ১৮ হাজার ৪৮৯ জন প্রবাসী

০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে সৌদিতে গ্রেফতার ১৮,৪৮৯ জন

আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে সৌদিতে গ্রেফতার ১৮,৪৮৯ জন © সংগৃহীত

আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে এক সপ্তাহে ১৮ হাজার ৪৮৯ জনকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এদের মধ্যে ১০ হাজার ৮২৪ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৬৩৮ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম  এবং ৩ হাজার ২৭ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (৭ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে  ১,১২৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৫৬% ইউথোপিয়ান, ৪২% ইয়ামেনি এবং ২% অন্য দেশের নাগরিক।

এছাড়া সৌদি আরব থেকে প্রতিবেশী দেশে পালানোর সময় ৫৭ জন এবং  অবৈধদের পরিবহন ও আশ্রয় দেওয়ার দায়ে আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সাহায্যকারী ব্যক্তির জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা আরোপের আইন রয়েছে।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬