বিমানে করে রাজধানী ছাড়লেন বাশার আল-আসাদ

০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
বাশার আল-আসাদ

বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি। রবিবার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে বলা হয়েছে, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেন, রবিবার (৮ ডিসেম্বর) আসাদ বিমানে করে দামেস্ক ছেড়েছেন। তবে তার গন্তব্য জানা যায়নি বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দামেস্কের প্রধান স্কয়ারে হাজার হাজার লোক গাড়িতে এবং পায়ে হেঁটে এসেছেন। তারা হাত নাড়ছেন এবং মুক্তি মুক্তি বলে স্লোগান দিচ্ছেন।

বিদ্রোহীরা বলছেন, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের মুক্ত ও তাদের শিকল ভাঙ্গার এবং সেদনায়া কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণা করার সংবাদ উদযাপন করছি।

রয়টার্স বলছে, দামেস্কের উপকণ্ঠে সেদনায়া একটি বিশাল সামরিক কারাগার। সেখানে সিরিয়ান সরকার হাজার হাজার লোককে বন্দী করে রেখেছে। 

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬