নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি © ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ ধরনের একটি বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশকিছু সংবাদমাধ্যম।

বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে এসেছে বলে চিহ্নিত করেছে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে মুম্বাই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযুক্তকে ধরার জন্য রওনা হয়েছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নাম উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে।

তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। অথবা 'মাতাল অবস্থায়' এই মেসেজ করে থাকতে পারেন। তবে এ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। হুমকি পাওয়ার পরে মুম্বইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

এর আগে বহু বার বহু জনকে হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। কয়েকদিন আগেই সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়ে একই হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬