বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবর্তন করলেন ত্রিপুরার হোটেল মালিকরা

০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন

অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন © সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ)।

সংগঠনটি বলেছে, মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে আতিথেয়তা দেওয়ার অনুমতি দিয়েছে এটিএইচআরওএ। এর আগে, গত ২ ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে ত্রিপুরায় বিক্ষোভ করেন দেশটির কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকরা।

এমনকি, ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে। সেদিনই বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার কোনো হোটেল ও রেস্তোরাঁয় জায়গা দেওয়া হবে না বলে ঘোষণা দেয় এটিএইচআরওএ।

সেদিনই বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার কোনও হোটেল ও রেস্তোরাঁয় জায়গা দেওয়া হবে না বলে ঘোষণা দেয় অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। যদিও ভারতের ত্রিপুরা ও কলকাতার বেশিরভাগ হোটেল এবং রেস্তোরাঁর ব্যবসার প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিকরা।

ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোনও ধরনের দুর্ব্যবহারের ঘটনা ঘটেনি জানিয়ে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে, ‘‘জাতীয় সংবেদনশীলতা এবং আতিথেয়তার নীতির মাঝে ভারসাম্য বজায় রাখার স্বার্থে আমাদের ঘোষিত নিষেধাজ্ঞা সংশোধন করা হয়েছে।’’

হাসিনাকে ফেরাতে হলে অপরাধ হতে হবে অন্তত ১ বছর জেল, ‘রাজনৈতি…
  • ১৫ নভেম্বর ২০২৬
বই পড়ায় ১০২ দেশের মধ্যে ৯৭তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950