আমিরাতে বিক্ষোভের দায়ে গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশির মুক্তি

২৯ নভেম্বর ২০২৪, ০৩:০৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
জুলাই বিপ্লবের সমর্থনে বিক্ষোভ করে আরব আমিরাতে গ্রেপ্তার হন অনেক বাংলাদেশি

জুলাই বিপ্লবের সমর্থনে বিক্ষোভ করে আরব আমিরাতে গ্রেপ্তার হন অনেক বাংলাদেশি © সংগৃহীত

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সরওয়ার আলম।

পোস্টে সরওয়ার আলম লিখেন, ‘ছাত্র-জনতাকে হত‍্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার।

এ ঘটনায় এ পযর্ন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত। আলহামদুলিল্লাহ্। ধন‍্যবাদ সংশ্লিষ্ট সকলকে।’

ট্যাগ: জাতীয়
বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ট্রাম্প
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বরাদ্দের পরও সার পাচ্ছেন না কৃষকরা, পাচার হচ্ছে মিয়ানমারে
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা জাতিসংঘে তুলে ধরলেন প্রধা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যা বললেন প্…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বর্জন করলেন ৭৭ দেশের প্রতিনিধি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬