জর্জিয়ায় সংসদ নির্বাচন

নির্বাচন কমিশনারের মুখে কালি ছুড়ে মারেন বিরোধী দলীয় নেতা (ভিডিও)

১৮ নভেম্বর ২০২৪, ০১:৪৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নির্বাচন কমিশনারের মুখে কালি ছুড়ে মারেন বিরোধী দলীয় নেতা

নির্বাচন কমিশনারের মুখে কালি ছুড়ে মারেন বিরোধী দলীয় নেতা © ভিডিও থেকে নেওয়া

সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জর্জিয়ার প্রধান নির্বাচন কমিশনারের মুখে কালি ছুড়ে মারার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) তিনি ফলাফল ঘোষণা করছিলেন।

ফলাফল ঘোষণার সময় বিরোধী দলের নেতা ডেভিড কির্তাদজে প্রধান নির্বাচন কমিশনার জর্জি কালানদারিসাভিরর মুখে হঠাৎ করে কালি ছুড়ে মারেন। এতে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

জর্জিয়ার এবারের নির্বাচনে রাশিয়াপন্থি ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি জয় পেয়েছে। তারা মোট ৫৩ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে ১৫০ আসন বিশিষ্ট সংসদের ৮৯টি আসন জিতেছে।

গত ২৬ অক্টোবর দেশটিতে এ নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে শনিবার বৈঠক ডাকেন। সেখানেই ঘটে এ ঘটনা। নির্বাচনের পর পর বিরোধী দলগুলো ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে আসছে। তবে দেশটির নির্বাচন কমিশন দাবি করেছে এতে কোনো কারচুপি হয়নি। অভিযোগ রয়েছে নির্বাচনে জয় পেতে রুশপন্থি ক্ষমতাসীন দলটি চাপ প্রয়োগসহ বিভিন্ন কারচুপি করেছে।

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬