যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি বাবা-ছেলে

১২ অক্টোবর ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নুর মিয়া ও তার ছেলে এম মাহিদুল ইসলাম সুজন

নুর মিয়া ও তার ছেলে এম মাহিদুল ইসলাম সুজন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দেশটির হামট্রামিক শহরে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। 

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জের ছাতকের বুরাইরা গ্রামের নুর মিয়া ও তার ছেলে এম মাহিদুল ইসলাম সুজন। তথ্যটি জানিয়েছেন মাহিদুলের মামাতো ভাই নাভেদ আহমদ।

নাভেদ বলেন, মাহিদুল বিবাহ সূত্রে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছিলেন। মাস দুয়েক আগে বাবাসহ পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যান। 

ঘটনার বর্ণনা দিয়ে নাভিদ বলেন, বৃহস্পতিবার রাতে মাহিদুল তাঁর বাবাকে নিয়ে প্রাইভেটকারে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। 

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬