ইসরায়েলের বিমান হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
ছবি

ছবি © সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার (২ অক্টোবর) ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার

বুধবার (২ অক্টোবর) ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

রাতভর রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। ছুঁড়েছে একের পর এক বোমা। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা। চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো টার্গেট হলো এলাকাটি।

আরও পড়ুন: কাতারে ইরানি প্রেসিডেন্ট, সমর্থন জোরদারের প্রত্যাশা ইসরায়েলের বিরুদ্ধে

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

জাতিসংঘ প্রধানকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রেটা’ আখ্যা দিয়ে তাকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তেল আবিব। বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। খবর বিবিসির।

শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9