সীমিত পরিসরে নেওয়া হচ্ছে ভারতীয় ভিসার আবেদন 

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ করছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)। সোমবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় তারা।

বার্তায় আরো জানানো হয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে আইভিএসি।

এছাড়াও পাঁচটি আইভিএসি জরুরি ক্ষেত্রে যেমন- বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 

পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রম শুরু না করা পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে বলে জানিয়েছে আইভিএসি।

গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬