আসামের সংসদে বাতিল করা হলো জুমার নামাজের বিরতি

৩০ আগস্ট ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
আসামের সংসদে বাতিল করা হলো জুমার নামাজের বিরতি

আসামের সংসদে বাতিল করা হলো জুমার নামাজের বিরতি © সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের সংসদে বাতিল করা হয়েছে জুমার নামাজের বিরতি। মুসলিম সংসদ সদস্যরা যেন নামাজ আদায় করতে পারেন সেজন্য যুগ ‍যুগ ধরে আসামে জুমার নামাজের জন্য দুই ঘণ্টা সংসদের কার্যক্রম স্থগিত রাখা হত।

তবে শুক্রবার (৩০ আগস্ট) সংসদের রুলস কমিটি একটি প্রস্তাব গ্রহণ করে। এতে বলা হয় শুক্রবারের অধিবেশনও অন্যদিনের মতো হবে।

এক বিবৃতিতে রুলস কমিটি বলেছে, “সৃষ্টির পর থেকে আসামের আইনসভার কার্যক্রম শুক্রবার সকাল ১১টা থেকে দুই ঘণ্টার জন্য স্থগিত করা হতো। এরপর মধ্যাহ্নভোজ ও মুসলিম সংসদ সদস্যরা ফিরে আসার পর অধিবেশন আবারও শুরু হতো। অন্যদিনে ধর্মীয় কোনো কারণে অধিবেশন স্থগিত ছাড়াই সংসদের সব কার্যক্রম চলে।”

আরও বলা হয়েছে, “মাননীয় স্পিকার শ্রী বিশ্বজিৎ দাইমারী এ বিষয়টি সম্পর্কে নোট নিয়েছেন এবং সংবিধানের ধর্মনিরপেক্ষতার আলোকে প্রস্তাব দিয়েছেন অন্যদিনের মতো শুক্রবারও মুসলিম সংসদ সদস্যদের নামাজের বিরতি না দিয়ে আসামের আইনসভার কার্যক্রম চলবে।”

সংসদে জুমার নামাজের বিরতি বাতিল করার পর এ নিয়ে একটি পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এতে তিনি লিখেছেন, “দুই ঘণ্টার জুমার নামাজের বিরতি বাদ দিয়ে আসাম আইনসভা নিজেদের কর্মকাণ্ডের উপর গুরুত্ব দিয়েছে এবং ঔপনিবেশিক আমলের আরেকটি নিদর্শন ঝেরে ফেলেছে। সংসদে নামাজের সময় দেওয়ার বিষয়টি ১৯৩৭ সালে এনেছিলেন মুসলিম লীগ নেতা সৈয়দ সাদুল্লা।”

আসামের বিরোধী দল এমন সিদ্ধান্তের বিরোধীতা জানিয়েছে। তারা বলেছে এটি ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত’ হানবে।

আসামের একাধিক মুসলিম সংসদ সদস্য বলেছেন, সংসদের এমন সিদ্ধান্তে তারা খুশি হননি। এটি ধর্মীয় সহনশীলতার পরিবেশ নষ্ট করবে। [সূত্র: এনডিটিভি]

ট্যাগ: ভারত
জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950