ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার হার জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি

২৯ আগস্ট ২০২৪, ০২:০৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের আত্মহত্যার বার্ষিক হার দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকেও ছাড়িয়ে গেছে। দেশটিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এর এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বুধবার(২৮ আগস্ট) আইসিথ্রি বার্ষিক সন্মেলনে প্রকাশিত এই রিপোর্টে উল্লেখ করা হয়, ভারতে সামগ্রিক আত্মহত্যার বার্ষিক সংখ্যা ২ শতাংশ বেড়েছে। শিক্ষার্থী আত্মহত্যার ঘটনাগুলো সব সময় প্রচারের আড়ালে থেকে যাওয়ার প্রবণতা থাকলেও তা চার শতাংশ বেড়েছে।

আইসিথ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ও কলেজ কাউন্সেলিংয়ের জন্য শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। স্বেচ্ছাসেবক এই সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে ক্যারিয়ার গড়ার ব্যাপারে শিক্ষার্থীদের কাউন্সেলিং ও প্রশিক্ষণ দিয়ে থাকে।  

রিপোর্টে বলা হয়, ২০২২ সালে মোট শিক্ষার্থী আত্মহত্যার ৫৩ শতাংশ ছিল পুরুষ। ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে, এনসিআরবি দ্বারা সংকলিত প্রতিবেদনে উল্লেখ করা হয় ছাত্রদের আত্মহত্যা ৬ শতাংশ কমেছে বিপরীতে ছাত্রীদের আত্মহত্যা ৭ শতাংশ বেড়েছে। খবর এনডিটিভি

এনসিআরবি তথ্য বলছে, শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা জনসংখ্যা বৃদ্ধির হার (০.৮৯ শতাংশ) এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতা (২ শতাংশ) উভয়কেই ছাড়িয়ে যাচ্ছে। গত এক দশকে ভারতে ২৪ বছর বয়সীদের জনসংখ্যা কমেছে ১০ লাখ। এদিকে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ৬ হাজার ৬৫৪ জন থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪।

এনসিআরবি দ্বারা সংকলিত এই রিপোর্ট পুলিশের প্রাথমিক তথ্য প্রতিবেদনের (এফআইআর) উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এটাও মনে রাখা জরুরি বিভিন্ন সামাজিক কারণে শিক্ষার্থী আত্মহত্যার সব ঘটনা থানায় রিপোর্ট করা হয় না।

ঝড়ে উড়ে গেছে ছাউনি, খোলা আকাশের নিচে চলছে পাঠদান
  • ০৪ এপ্রিল ২০২৬
সিনিয়র সেলসম্যান নিয়োগ দেবে লাজ ফার্মা, পদ ১৫, আবেদন শেষ ২…
  • ০৪ এপ্রিল ২০২৬
খাবারের ভিডিও থেকে যেভাবে সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসা…
  • ০৪ এপ্রিল ২০২৬
বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে
  • ০৪ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স অস্থায়ী ৪০, স্থায়ীভাবে ৩৫ বছর চেয়ে আল্…
  • ০৪ এপ্রিল ২০২৬
বানিয়াচঙ্গে বিষপানে এক বোনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক
  • ০৪ এপ্রিল ২০২৬