প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র মোহাজেরানি

২৯ আগস্ট ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
ফাতেমেহ মোহাজেরানি

ফাতেমেহ মোহাজেরানি © সংগৃহীত

ইরান সরকারে প্রথমবারের মতো নারী মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। তিনি হলেন ফাতেমেহ মোহাজেরানি। এর মধ্যদিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো।

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার (২৮ আগস্ট) এক মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ওই নারীকে নিয়োগ দেন। স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইরান সরকারের প্রথম এ নারী মুখপাত্রের নাম ফাতেমেহ মোহাজেরানি। তিনি মাসুদ পেজেশকিয়ান সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৭০ সালে ইরানের আরক শহরে জন্ম ফাতেমেহর। স্কটল্যান্ডের এডিনবরার হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট করেছেন তিনি।

এর আগে ৫৪ বছর বয়সী মোহাজেরানি ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র ছিলেন আলী বাহাদোরি জাহরোমি।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬