অফিসের নির্ধারিত সময়ের পর ধরতে হবে না বসের ফোন

২৮ আগস্ট ২০২৪, ০৮:৩৪ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
অফিস শেষে ধরতে হবে না বসের ফোন

অফিস শেষে ধরতে হবে না বসের ফোন © সংগৃহীত

কাজ শেষের পরেও যেন কাজ থেকেই যায়। অফিসের ‘বস’রা অনেক সময়ই অফিসের কাজের সময়ের পরেও ফোন বা মেইল করে কাজের জন্য চাপ দেন। অফিসের কাজের বাইরে কর্মীদের ব্যক্তিগত জীবনে সময় দিতে পানের না অনেকেই। তাই অস্ট্রেলিয়ায় চালু হয়েছে ‘রাইট টু ডিসকানেক্ট’ আইন। কর্মঘণ্টার বাইরে এখন চাইলেই যেকোনো কর্মী যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবেন অফিসের সঙ্গে। এই আইন অনুযায়ী কর্মঘণ্টার পরে যোগাযোগ না রাখার জন্য শাস্তির আওতায় আনা যাবে না কর্মীদের। 

সোমবার (২৬  আগস্ট) থেকেই আইনটি কার্যকরও হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। নতুন এই আইনে খুশি দেশটির কর্মজীবী সাধারণ মানুষ।

নতুন এই আইনে বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে কাজের সময়ের বাইরে পাঠানো ই–মেইল না পড়লে বা ফোন না ধরলে সেই কর্মীকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই আইনের পক্ষে যারা আছেন, তাদের মতে, কাজের পরে ফোন বা ই–মেইল যে কারও ব্যক্তিগত সময়ে বা ব্যক্তিগত জীবনে ব্যাঘাত ঘটায়, তার বিরুদ্ধে একটা কড়া বার্তা দেবে।

বিবিসি বলছে, কর্মীদের এসব সমস্যার নিরসনে অস্ট্রেলিয়া এবার নতুন এক আইন প্রণয়ন করেছে। যে আইনে কর্মীদের থাকবে কর্মঘণ্টার বাইরে অফিসের কাজে সাড়া না দেয়ার অধিকার। ‘রাইট টু ডিসকানেক্ট’ নামের এই আইনটি এসকল সুবিধা প্রদান করবে দেশটির কর্মীদের।
 
নতুন আইন অনুসারে যেসব প্রতিষ্ঠানের কর্মী ১৫ জনের বেশি, সেখানকার কর্মীরা কর্মঘণ্টার বাইরে চাইলে তাদের বস বা সহকর্মীর ফোন কল, ই–মেইল ও বার্তার জবাব না দিলেও পারবেন। এ ছাড়া কোনো সেবাগ্রহীতাও কোনো কর্মীর সঙ্গে কর্মঘণ্টার বাইরে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি উপেক্ষা করতে পারবেন।
 
অবশ্য নতুন আইনটি ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য আগামী বছরের আগস্ট থেকে কার্যকর হবে। ১৫ জনের বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোয় সোমবার থেকেই কার্যকর হয়ে গেছে।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950