পাকিস্তানের আকাশে ৪৬ মিনিট উড়ল ভারতের প্রধানমন্ত্রী মোদির বিমান

২৬ আগস্ট ২০২৪, ১১:১২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি © ইন্ডিয়া টিভি

ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে চার দশক পর পোল্যান্ড সফর করেছেন নরেন্দ্র মোদি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেছেন তিনি। সেখান থেকে ফেরার পথে মোদিকে বহনকারী বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে। এ নিয়ে উষ্মা প্রকাশ করেছে ইসলামাবাদ। 

দেশটির অভিযোগ, আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা দেননি ভারতের প্রধানমন্ত্রী। বিমান মন্ত্রণালয়ের বরাতে দ্য ডন জানিয়েছে, ভারতে ফেরার পথে ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল বিমানটি। সকাল ১০টা ১৫ মিনিট থেকে সকাল ১১টা ১ মিনিট পর্যন্ত টানা তাদের আকাশে ছিল।

আরো পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি, বাধ্য নয় দিল্লি

চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে প্রবেশ করে মোদির বিমান। ইসলামাবাদ অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও ‘গুড উইল’ বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি দেশটির সরকার।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬