ডাম্বুর গেট খোলার বিষয়টি অপপ্রচার: ত্রিপুরার মন্ত্রী

২৩ আগস্ট ২০২৪, ০১:৩৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ © সংগৃহীত

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বলেছেন, ‘যে প্রচারটা করা হচ্ছে ডাম্বুর গেট খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছু না। গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনও গেট খুলে দেওয়া হয়নি’। 

তিনি বলেন, ‘এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর এর বেশি উঠলেই নিজের থেকেই জল গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে।’

উজানে ভারতের ড্যাম খুলে দেওয়ার কারণে বর্ষা শেষে ভাদ্র মাসে দেশে হঠাৎ ভয়াবহ বন্যা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতা ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডাম্বুর ড্যাম খুলে দেওয়াকে বন্যার কারণ হিসেবে বর্ণনা করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘তারা যেটা বলছেন যে আমরা ডাম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয়, তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডাম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কি না! সেটা সম্ভব কি না!’

এদিকে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছে। অন্যদিকে, বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ লাখ লোক। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950