বাঁধ খুলে দেওয়ার অভিযোগ নাহিদের, যা বললেন ত্রিপুরার মন্ত্রী

২৩ আগস্ট ২০২৪, ১২:৫৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
নাহিদ ইসলাম ও ত্রিপুরার মন্ত্রী

নাহিদ ইসলাম ও ত্রিপুরার মন্ত্রী © ফাইল ফটো

‘বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে’— অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের এমন অভিযোগ নাকচ করে দিলেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। 

মি. নাথ বলেন, ‘তারা যেটা বলছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয়, তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কি না! সেটা সম্ভব কি না!

তিনি বলেন, ‘আমরা যদি অমানবিক হতাম, তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম –বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে, কারণ বিদ্যুৎ বাবদ প্রায় ১৮০ কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকেয়া আছে। তাও নিয়মিত ৫০-৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি।

অথচ আমাদের নিজেদের রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ নেই এখন।’
সূত্র: বিবিসি বাংলা

জনবল নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৮ জুন পর্যন্ত
  • ২১ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে চলতি সপ্তাহে
  • ২১ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কুরাসাও, ১৫ সেভ করে রু…
  • ২১ জুন ২০২৬
না ফেরার দেশে বুয়েটের সাবেক চিফ মেডিকেল অফিসার আবু হেনা আবি…
  • ২১ জুন ২০২৬
মির্জা আব্বাসকে নিয়ে সুখবর দিলেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
  • ২১ জুন ২০২৬
মা-বাবার এনআইডি জটিলতা, উপবৃত্তি পাচ্ছে হাজারো শিক্ষার্থী
  • ২১ জুন ২০২৬