ভাইরাল সেই সংবাদের শিরোনাম পাল্টাল ভারতীয় মিডিয়া

২২ আগস্ট ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
ভারতীয় গণমাধ্যম ‘জি-২৪ ঘণ্টা’ প্রকাশিত খবরের দুই শিরোনাম

ভারতীয় গণমাধ্যম ‘জি-২৪ ঘণ্টা’ প্রকাশিত খবরের দুই শিরোনাম © সম্পাদিত

বাংলাদেশের বন্যা নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশের পর সুর বদলেছে ভারতীয় গণমাধ্যম ‘জি-২৪ ঘণ্টা’। সংবাদটির শিরোনাম পরিবর্তন করেছে তারা। নতুন শিরোনামে লিখেছে, ‘ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ…’।

এর আগে তারা খবরের শিরোনাম করে ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি।’ এটি দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে শিরোনাম পরিবর্তন করে তারা।

এদিকে এ ধরনের খবর প্রকাশের পর ‘জি মিডিয়া’র ওয়েবসাইট হ্যাক করেছে সিস্টেমএডমিনবিডি। জি-২৪ ঘণ্টা জি মিডিয়ার অধীনস্ত একটি সংবাদমাধ্যম। বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার পর ওয়েবসাইটটি দখলে নিয়ে বাংলাদেশের বন্যা নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশে প্রতিবাদে সতর্কতামূলক বার্তা জুড়ে দেওয়া হয়।

আরো পড়ুন: বাংলাদেশের বন্যা নিয়ে কটাক্ষ, ভারতীয় জি মিডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক

ওয়েসাইটের ওপরের অংশে ইংরেজি ঘোষণাপত্রে লেখা হয়, ‘হ্যাকড বাই সিস্টেমএডমিনবিডি।’ সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করবো।

এর আগে ‘জি-২৪ ঘণ্টা’-র মতো সংবাদমাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তারা অনেকেই দাবি করছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত। তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়া রাতের আঁধারে বাঁধ খুলে দিয়েছে। ধারণা করা যাচ্ছে ‘জি- ২৪ ঘণ্টা’-র ওই প্রতিবেদনের জেরে ভারতীয় গণমাধ্যমটির ওয়েবসাইট হ্যাক করা হতে পারে।

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
  • ১০ জুন ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬
ড্রাইভারকে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা ছাত্রদল…
  • ০৯ জুন ২০২৬
৪ দিন ধরে নিখোঁজ বাবা, সন্ধান চাইলেন জবি শিক্ষার্থী
  • ০৯ জুন ২০২৬