সিকিমে ভারতের আরেক জলবিদ্যুতের বাঁধে ভাঙন

২১ আগস্ট ২০২৪, ০৯:৫১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
সিকিমে ভারতের আরেক জলবিদ্যুতের বাঁধে ভাঙন

সিকিমে ভারতের আরেক জলবিদ্যুতের বাঁধে ভাঙন © সংগৃহীত

ভূমিধসের কারণে গতকাল মঙ্গলবার সিকিমের তিস্তা নদীর ওপর নির্মিত বিদ্যুৎ উৎপাদনকারী একটি বাঁধ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের সরকারি জলবিদ্যুৎ প্রকল্প পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি)। 

ভিডিও চিত্র দেখা গেছে—পাহাড়ের ওপর থেকে নেমে আসা বিশাল আকারের পাথরের টুকরা বাঁধটির ওপর আছড়ে পড়ায় বাঁধ ভেঙে গেছে।

আরও পড়ুন : ৩১ বছর পর ডুম্বুর বাঁধ খুলে দেয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি ভারত

কয়েক দিন ধরেই ওই অঞ্চলে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। তবে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ উৎপাদনে বিশেষ কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে এনএইচপিসি। 

তারা বলছে—গত বছর হিমবাহ ভেঙে সিকিমে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই এই বাঁধ বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেটি মেরামতের কাজ চলছিল। এই নিয়ে গত এক বছরে সিকিমে তিস্তা নদীর ওপর নির্মিত বিদ্যুৎ উৎপাদনকারী দ্বিতীয় বাঁধ ক্ষতিগ্রস্ত হলো।

আরও পড়ুন : ফেনীতে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

এনএইচপিসি জানিয়েছে, ৫১০ মেগাওয়াট তিস্তা-৫ বিদ্যুতের যে কাঠামো তৈরি করা হয়েছে, সেটি মঙ্গলবারের ভূমিধসে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে হাই ভোল্টেজ সাবস্টেশন। এনএইচপিসির বিশেষজ্ঞ দল পরিস্থিতি মূল্যায়ন করতে বর্তমানে প্রকল্পটি পরিদর্শন করছে।

এই বাঁধ আবার সচল করতে দীর্ঘ সময় লাগবে দেশটির কর্তৃপক্ষের। এতে যে পরিমাণে অর্থ খরচ হবে, তা করা যাবে কি না—তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে। যদি শেষ পর্যন্ত তিস্তা পাঁচ প্রকল্প বাদ দেওয়া হয়, তবে সেটি একটি ‘জাংক’ বা অব্যবহার্য আবর্জনা হয়ে পূর্ব হিমালয়ের পাদদেশে পড়ে থাকবে? যা একদিকে দূষণ ছড়াবে এবং অন্যদিকে পরিবেশের আরও ক্ষতি করবে।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950