হাসিনাকে ‘পদত্যাগে’ বাধ্য করার প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আ. লীগের স্মারকলিপি

২১ আগস্ট ২০২৪, ০৯:২৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান © সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তবে সেই স্মারকলিপি ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কি না জানা যায়নি। 

স্থানীয় সময় বুধবার (২১ আগস্ট) আওয়ামী লীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো কর্মকর্তা এ স্মারক লিপি গ্রহণ করেছেন কি না তা বলা হয়নি। তবে আওয়ামী লীগের ফেসবুক ছবিতে দেখা যায়, ব্রিটিশ আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য তা গ্রহণ করেছেন। 

আওয়ামী লীগের ফেসবুক পোস্টে বলা হয়, শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা ও দেশে হত্যা, সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

গত ১৯ আগস্ট যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০—নং ডাউনিং স্ট্রিটে এ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
লুইস হেনরিককে টপকে একাদশে রায়ান, অ্যানচেলত্তির সিদ্ধান্ত নি…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬