৩৬ বছর কারাভোগের পর ফিরে গেলেন ভারতীয় নাগরিক

২১ আগস্ট ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
ভারতে ফেরার দৃশ্য

ভারতে ফেরার দৃশ্য © সংগৃহীত

বাংলাদেশে দীর্ঘ ৩৬ বছর কারাভোগের পর ভারতে ফিরে গেছেন এক ভারতীয় নাগরিক। মঙ্গলবার (২০ আগস্ট) তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এক পুলিশ কর্মকর্তার বরাতে জানায়, শাহজান মিয়া নামের এই ব্যক্তিকে বাংলাদেশের বিবিরবাজার ও ভারতের ত্রিপুরার শ্রীমান্তপুর সীমান্ত চৌকি দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়। ওই সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, এবং বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ১৯৮৮ সালে কোনো পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়া কুমিল্লায় মামার বাড়িতে এসেছিলেন শাহজাহান। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ‘মিথ্যা মামলায়’ তাকে গ্রেপ্তার করা হয় এবং স্থানীয় আদালত তাকে কারাগারে পাঠায়। অনুপ্রবেশের দায়ে তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অজানা কারণে তাকে মুক্তি দেওয়া হয়নি বলে ওই কর্মকর্তা জানান।

পরে, ভারতের আগরতলাভিত্তিক একটি প্রতিষ্ঠান শাহজাহান মিয়াকে জেল থেকে মুক্ত করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। শাহজাহানের বাড়ি ছিল বাংলাদেশ সীমান্তবর্তী সিপাহীজালা বিভাগের দুর্গাপুরে।

তার পরিবার ত্রিপুরা সরকারের কাছে আবেদন জানায়, যাতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে তাকে ফেরত আনার ব্যবস্থা করা হয়। শাহজাহান মিয়ার ছেলে লিটন মিয়া আইএনএসকে জানান, তার জন্মের ১৩ দিন আগে তার বাবা বাংলাদেশে গ্রেপ্তার হন, ফলে তিনি তার বাবাকে কখনো দেখেননি।

দীর্ঘ ৩৬ বছর পর নিজ দেশে ফিরে গিয়ে উচ্ছ্বসিত শাহজাহান মিয়া বলেন, ‘বাংলাদেশের জেলে অনেক বছর কাটিয়েছি। আমি কখনো ভাবিনি আমার নিজের দেশে ফিরতে পারব। এটা যেন আমার পুনর্জন্ম। যারা আমাকে মুক্ত করে আমার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬