পাকিস্তান

ইঁদুর ধরতে সংসদে বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত!

২১ আগস্ট ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
ইঁদুর ধরতে সংসদে বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত!

ইঁদুর ধরতে সংসদে বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত! © সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বেড়েছে ইঁদুরের উপদ্রব। ইঁদুরের কারণে নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আর তাই সংসদে ইঁদুর নিধনে শিকারি বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আর এই প্রকল্পের জন্য ১২ লাখ রুপি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিডিএ।

সোমবার (১৯ আগস্ট) সিডিএ এর বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্ট ভবনে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় দক্ষ শিকারি বিড়াল মোতায়েনের উদ্দেশ্যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি পার্লামেন্টের বিভিন্ন স্থানে বিশেষ ইঁদুরের ফাঁদও পেতে রাখা হবে।

পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষ সিনেট ভবনে অনেক দিন ধরে ইঁদুরের উপদ্রপের কারণে নানা ধরণের ক্ষয়ক্ষতি হচ্ছিল। এছাড়া দেশটির অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ইঁদুরের কারণে নষ্ট হয়েছে বলে জানা গেছে।

তাই এ পরিস্থিতিতে ইঁদুর নিধনে ব্যতিক্রমী প্রকল্প হাতে নিল দেশটি।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬