অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জাতিসংঘের

২০ আগস্ট ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
ধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্ঠা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত ১৬ আগস্ট পাঠানো চিঠিতে শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক উত্তরণের পথে সরকারের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১৯ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ চিঠির তথ্য জানিয়েছে।

চিঠিতে জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আন্তোনিও গুতেরেস বলেছেন, সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ। জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং কান্ট্রি টিমের মাধ্যমে এ অনুরোধ করা যেতে পারে।

আরো পড়ুন: জেলবন্দি থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে ইমরান খানের আবেদন

বাংলাদেশ ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত, আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড. ইউনূসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। সবার মতামত বিবেচনায় নিয়ে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close