এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ

১৯ আগস্ট ২০২৪, ১২:৩৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
বিচারের দাবিতে উত্তাল ভারত

বিচারের দাবিতে উত্তাল ভারত © সংগৃহীত

ভারতের কলকাতায় এক চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যখন বিক্ষোভে উত্তাল গোটা ভারত, তখন দেশটিতে আবারও সামনে এলো বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণের বীভৎস ঘটনা। সম্প্রতি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে একটি পাবলিক বাসের মধ্যে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে একটি পাবলিক বাসে করে ভুক্তভোগী নাবালিকা উত্তরাখণ্ডের মোরাদাবাদ থেকে রাজধানী দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয় পাঞ্জাবের মেয়েটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্ষণের চারদিন পর গতকাল শনিবার (১৭ আগস্ট) একটি মামলা নথিবদ্ধ করে তদন্তও শুরু করেছে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে তারা।

উল্লেখ্য, গত ৮ আগস্ট আরজি কর হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। পরের দিন রাতে তিনি মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। 

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬