এমপক্স ঠেকাতে কঠোর হচ্ছে চীন

১৮ আগস্ট ২০২৪, ০৮:৫৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM

© সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে এমপক্সের সংক্রমণ হতে দেখা যাচ্ছে। জরুরি অবস্থাও ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসবের মধ্যেই নিজেদের সুরক্ষিত রাখতে বাড়তি ব্যবস্থা নিয়েছে চীন।

দেশটি গত শুক্রবার এক ঘোষণায় জানায়, এমপক্সের উপসর্গ শনাক্ত করতে আগামী ছয় মাস দেশে প্রবেশকারী ব্যক্তি এবং পণ্য স্ক্রিনিং করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা ঘোষণার মাত্র দুদিন পর চীন এ ব্যবস্থা নিল।

চীনের কাস্টমস প্রশাসন এক বিবৃতিতে জানায়, যেসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে সেখান থেকে আগত ভ্রমণকারীদের ‘দেশে প্রবেশকালে কাস্টমসের কাছে এমপক্সের সংস্পর্শে এসেছেন বা তাদের কোনো উপসর্গ আছে কি না সে বিষয়ক তথ্যগুলো দিতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, যানবাহন, কন্টেইনার এবং সংক্রমিত অঞ্চল থেকে আসা আইটেম দেশে প্রবেশের আগে স্যানিটাইজড করতে হবে।

আফ্রিকার বাইরে আরও একটি দেশ সুইডেনে বৃহস্পতিবার প্রথম এমপক্স শনাক্তের ঘোষণা দিয়েছে।

এমপক্সকে পূর্বে মাঙ্কিপক্স বলা হতো। ১৯৭০ সালে মানুষের মধ্যে প্রথম এটির সংক্রমণ শনাক্ত হয়। এটি উপসর্গ হিসেবে জ্বর, পেশী ব্যথা এবং ত্বকে বড় ফোঁড়ার মতো ক্ষত সৃষ্টি করে। সূত্র: এএফপি

ট্যাগ: ভাইরাস
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬