গুপ্তহত্যার ঝুঁকিতে ক্রাউন প্রিন্স সালমান

১৫ আগস্ট ২০২৪, ০৯:৪০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
গুপ্তহত্যার ঝুঁকিতে ক্রাউন প্রিন্স সালমান

গুপ্তহত্যার ঝুঁকিতে ক্রাউন প্রিন্স সালমান © সংগৃহীত

দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় গুপ্তহত্যার ঝুঁকিতে রয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পোলিটিকো জানিয়েছে, জীবন নিয়ে শঙ্কায় থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যদের সালমান নিজেই জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেসের সদস্যদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে বড় দর কষাকষি করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন তিনি।

বিষয়টি বলতে গিয়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের প্রসঙ্গ টেনে আনেন সালমান। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর মিসরীয় এই নেতাকে হত্যা করা হয়েছিল। সালমান প্রশ্নের সুরে বলেন, তাকে (আনোয়ার সাদাতে) রক্ষা করার জন্য কী করেছিল যুক্তরাষ্ট্র?

হত্যার ঝুঁকি নিয়ে বলার পাশাপাশি কেন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন সেটাও মনে করিয়ে দেন সৌদি যুবরাজ। তাই ইসরায়েল-সৌদি স্বাভাবিককরণের চুক্তির মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সত্যিকারের পথ অন্তর্ভুক্ত থাকা উচিত বলে জানান তিনি।

মোহাম্মদ বিন সালমান ও কংগ্রেস সদস্যদের মধ্যে এই আলাপের বিষয়টি পলিটিকোর সংবাদদাতার কাছে এ বিষয়ে জানাশোনা আছে এমন একজন মার্কিন কর্মকর্তা এবং তাদের সঙ্গে পরিচিত আরও দুজন ব্যক্তি প্রকাশ করেছেন।

তবে প্রাণনাশের ঝুঁকি থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে এই মেগা চুক্তির বিষয়ে অনড় ক্রাউন প্রিন্স। তার দাবি, এই চুক্তি তার দেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬