স্বাধীনতার গুরুত্ব বোঝাতে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির উদাহরণ টানলেন ভারতের প্রধান বিচারপতি

১৫ আগস্ট ২০২৪, ০৬:৩৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় © সংগৃহীত

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদের এসব অধিকারের কতটা মূল্য—তা মনে করিয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি যে দায়িত্ব আছে, তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আজকে যা ঘটছে, তা আমাদের পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান, তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা–বোঝা দরকার।’

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬