শিক্ষার্থী হত্যার তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি দল

১৫ আগস্ট ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের কারিগরি দল আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস। বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

গুইন লুইস বলেন, জাতিসংঘের অর্থায়ন এবং তাদের নেতৃত্বে কাজ করবে স্বাধীন এ তদন্ত কমিশন। সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে শিগগিরই। 

এর আগে সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে। এর অংশ হিসেবে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল দ্রুতই বাংলাদেশে আসবে বলেও জানান তিনি। 

বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোনে এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

ট্যাগ: জাতিসংঘ
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬