আয়নাঘরে বন্দীদের স্বজনের ছবি ‘সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ’ বলে প্রচার ভারতে

১৫ আগস্ট ২০২৪, ০৮:৫১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এএনআই’র এ সংক্রান্ত পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এএনআই’র এ সংক্রান্ত পোস্ট © সংগৃহীত

সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা ছিল ‘আয়নাঘর’। এতে বন্দী থাকা ব্যক্তিদের স্বজনেরা ছবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তবে সে ছবি ‘সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ’ বলে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম এএনআই।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ সংক্রান্ত পোস্টে ছবিটি শেয়ার করে এএনআই লেখে, ‘সংখ্যালঘূ হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ঢাকার যমুনা গেস্ট হাউজের সামনে বিক্ষোভ করছেন।’ এ সংক্রান্ত নিউজের লিংকও প্রকাশ করা হয়। তবে পরে অবশ্য নিউজটি সরিয়ে নেওয়া হয়েছে।

আরো পড়ুন: ১৩ বছর আগে ভেরিফিকেশনে বাদ পড়া সাবিত এখন ক্যাডার, বললেন—‘যোগদান সম্ভব না’

ফ্যাক্টচেকার ও সাংবাদিক কদরুদ্দিন শিশির এ পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ভারতীয় সংবাদ সংস্থা এ এনআই ঢাকায় আনাঘরের বন্দীদের স্বজনের এক অবস্থান কর্মসূচিকে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবাদ‘ হিসেবে প্রচার করেছে।

পোস্টটির আর্কাইভ লিংক দেখুন এখানে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬