ভারতের কর্ণাটকে

শ্রেণিকক্ষে ১১ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের

১৪ আগস্ট ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতের কর্ণাটকের কালাবুরাগি বিভাগের একটি স্কুলের শ্রেণিকক্ষে ১১ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন এক শিক্ষক। এ ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে তাকে। বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে নিমবার্গ থানার একটি সরকারি স্কুলে।

পুলিশের জানায়, ভিক্টিম শিক্ষার্থী স্কুলটির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুপুরের খাবার খেয়ে শ্রেণিকক্ষে যাওয়ার পর অভিযুক্ত শিক্ষক তার উপর হামলা চালায়। ওই সময় শিক্ষার্থীটি শ্রেণিকক্ষে একাই ছিল।

ওই শিক্ষক তাকে কোনো ধরনের শব্দ না করতে হুমকি দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। তবে শিক্ষার্থীটি চিৎকার শুরু করে। এরপর অভিযুক্ত শিক্ষক স্কুল থেকে পালিয়ে যান। এরপর শিক্ষার্থীটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনা সম্পর্কে জানায়।

তার বাবা-মা প্রথমে প্রধান শিক্ষককে জেরা করেন এরপর পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরই পুলিশ অভিযানে নেমে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, যে বিভাগে এ ঘটনা ঘটেছে সেখানে অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণের ঘটনা তিনগুণ বেড়েছে।

গত জুনেই ওই বিভাগে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। এরপর সেখানে ব্যাপক বিক্ষোভ করেন সাধারণ মানুষ। যখন ঘটনা জানাজানি হয় তখন শিক্ষার্থীটি আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। পরবর্তীতে শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ বিকল হয়ে সে হাসপাতালে মারা যায়। শিক্ষার্থীটিকে কয়েক মাস ধরে ধর্ষণ করেছিল অভিযুক্ত ধর্ষক। [সূত্র: এনডিটিভি]

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950