শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ হাস্যকর: মার্কিন পররাষ্ট্র দপ্তর

১৪ আগস্ট ২০২৪, ০২:১১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
বেদান্ত প্যাটেল

বেদান্ত প্যাটেল © সংগৃহীত

হোয়াইট হাউসের পর এবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) নিয়মিত বিফ্রিংয়ে এই অভিযোগকে ‘হাস্যকর’ বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা খুবই হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যেকোনো ধরনের অভিযোগই সম্পূর্ণ মিথ্যা। আমরা গত কয়েক সপ্তাহে অনেক ভুয়া খবর দেখতে পেয়েছি, আমরা ডিজিটাল মাধ্যমজুড়ে তথ্যের বিশ্বাসযোগ্যতাকে আরও শক্তিশালী করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার অংশীদারদের সঙ্গে।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

বিশ্বকাপ ইতিহাসে অন্যরকম ‘হাফ-সেঞ্চুরি’ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬
১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬
প্রথমার্ধেই গোলবন্যা, হাইতির সাথে ২-২ গোলে সমতায় বিরতিতে মর…
  • ২৫ জুন ২০২৬