শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার অভিযোগের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

১৪ আগস্ট ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল © ইন্টারনেট

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত করা নিয়ে অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র। সরকারের পতনে শেখ হাসিনার দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে শেখ হাসিনাকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম জানায়, হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে। এ বিষয়ে এক সাংবাদিক বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে তার পতনে ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করেছে। তাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এ বিষয়ে আপনাদের অবস্থান কি? 

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্র জড়িত ছিল, এমন ধারণা সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি প্রচুর বিভ্রান্তি দেখেছি। এক্ষেত্রে আমরা তথ্যের অখণ্ডতা জোরদার করতে প্রবলভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ এশিয়ায় আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করব। 

আরো পড়ুন: ডিবির হারুনের সর্বশেষ অবস্থান নিয়ে যা জানা যাচ্ছে

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে তিনি দেশ থেকে পালাতে বাধ্য হন। তিনি দিল্লিত রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এরইমধ্যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েও প্রত্যাখ্যাত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রও তাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।

ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬