সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসীকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ বাংলাদেশ দূতাবাসের

১২ আগস্ট ২০২৪, ০৫:৪৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন

বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ মোহাম্মদুর মিজানুর রহমানের সই করা এক নথি থেকে এ তথ্য জানা গেছে।

দুবাইয়ে বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন বিনা খরচে (প্রো বোনো) ওই ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনি সহায়তা দেবেন।

এদিকে ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পক্ষ থেকেও এ বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ৫৭ জনের নাম-ঠিকানা চেয়েছেন।   

গণমাধ্যমের খবর অনুসারে বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন।

পরে আবু ধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।

এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬