শিগগিরই ভারতে ‘বড় কিছু’ হতে চলেছে: হিন্ডেনবার্গ রিসার্চ

১০ আগস্ট ২০২৪, ১০:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
হিন্ডেনবার্গ রিসার্চ

হিন্ডেনবার্গ রিসার্চ © ফাইল ছবি

ভারতে শীঘ্রই ‘বড় কিছু’ হতে চলেছে বলে দাবি করেছে আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ। তবে কী ঘটনা ঘটতে চলেছে, তার কোনও ইঙ্গিত দেয়নি হিন্ডেনবার্গ। এরআগে হিন্ডেনবার্গ রিসার্চ নিয়ে শোরগোল পড়েছিল ভারতের শিল্পপতি গৌতম আদানি ইস্যুতে।

শনিবার (১০ আগস্ট) দ্য মিন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ এক্স পোস্টে বলেছে, ‘শীঘ্রই ভারতে বড় কিছু হতে চলেছে।’ কী ঘটনা ঘটতে চলেছে, তার কোনও পরিষ্কার ইঙ্গিত দেয়নি তারা। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, হিন্ডেনবার্গ রিসার্চ এবারও হয়তো কোনও একটি ভারতীয় কোম্পানি সম্পর্কে তাদের সংগ্রহ করা তথ্য প্রকাশ করতে চলেছে।

এর আগে গত বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ আদানি এন্টারপ্রাইজের পরিকল্পিত শেয়ার বিক্রির আগে তাদেরকে নিয়ে তীব্র সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করে। যার জেরে গ্রুপের শেয়ারের মূল্য ৮৬ বিলিয়ন ডলার কমে যায়। যার প্রভাব পড়ে শেয়ার বাজারে।

সেই সময়ে হিন্ডেনবার্গের প্রকাশিত রিপোর্ট কাঠগড়ায় তুলেছিল আদানি গোষ্ঠীকে। তাঁদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পরেই বিশ্ব ধনকুবেরের তালিকায় দ্বিতীয় স্থান থেকে ৩৬ নম্বরে নেমে যান গৌতম আদানি।

আদানিগোষ্ঠীর মূল্যায়নও দ্রুতগতিতে হ্রাস পেয়েছিল। এই বছরের জুনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগে নোটিস জারি করে। হিন্ডেনবার্গ রিসার্চ প্রথমবারের মতো তাদের রিপোর্টে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে স্পষ্টভাবে চিহ্নিত করে। যে কারণে কোটাক ব্যাঙ্কের শেয়ার দাম জুনের শুরুর দিকে সর্বনিম্ন স্তরে চলে গিয়েছিল।

এর জেরে কংগ্রেস, তৃণমূল সহ সব বিরোধী দল লোকসভা ও রাজ্যসভায় বিজেপি সরকারকে চেপে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আদানি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ তোলার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধি সহ তামাম কংগ্রেস ও বিরোধী দলগুলিকে নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হয়।

ট্যাগ: ভারত
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close