এবার পাকিস্তানে ছাত্র আন্দোলনের ডাক

১০ আগস্ট ২০২৪, ০৯:১৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
ছাত্র আন্দোলন

ছাত্র আন্দোলন © ফাইল ছবি

পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত কারর লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডন বলেছে, স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন (আইএসএফ) বিক্ষোভের ডাক দিয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানী ইসলামাবাদে ন্যাশনাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইনসাফ স্টুডেন্ট ফেডারেশনের (আইএসএফ) প্রতিনিধিরা। ওই সংবাদ সম্মেলন থেকে তারা সংবিধান পুনরুদ্ধার ও ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। 
 
আইএসএফ-এর প্রেসিডেন্ট আর্সলান হাফিজ, ভাইস প্রেসিডেন্ট আমজাদ আলী এবং অন্যরা বলেন, পাকিস্তানে এখন ‘ফ্যাসিবাদী শাসন’ চলছে। এছাড়া অত্যধিক বিদ্যুৎ বিল ও করের পাশাপাশি অভূতপূর্ব মুদ্রাস্ফীতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে দেশের মানুষ।
 
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই রাজধানী ইসলামাবাদে সমাবেশ করা হবে যাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। 
 
আইএসএফ প্রতিনিধিরা বলেন, ‘আমরা দেশকে সংকট থেকে উদ্ধারের জন্য একটি ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি।’ 

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬