বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

০৯ আগস্ট ২০২৪, ১২:১৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর © ইন্টারনেট

সহিংস বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৮ আগস্ট) নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্টে এ বিষয়ে উল্লেখ করেছেন জয়শঙ্কর। তিনি লিখেছেন, ‘আজ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোন পেয়েছি। বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

আরো পড়ুন: কোটা আন্দোলন: আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির মুক্তির ব্যবস্থা করার দাবি

তবে ভারত কিংবা যুক্তরাজ্য কেউই শেখ হাসিনার পরবর্তী গন্তব্য সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেনি। আপাতত দিল্লিতে একটি সুরক্ষিত ঠিকানাতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন এমন গুঞ্জন রয়েছে। তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এ তথ্যকে অসত্য বলে দাবি করেছেন।

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬