সবার আগে ড. ইউনূসকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

০৮ আগস্ট ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি © ফাইল ফটো

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে যেকোনো দেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানান। 

রাত ১০টার পর ফেসবুকের এক স্ট্যাটাসে নরেন্দ্র মোদি লেখেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জানা যায়, প্রধান উপদেষ্টাসহ ১৪ জন বঙ্গভবনের দরবার হলে শপথ নেন। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। আরো ৩ জন উপদেষ্টা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি।

শপথ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। সিপিবি নেতা মোজাহিদুল ইসলাম সেলিম, বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। দেখা যায়নি আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাকে।

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লেন তানজিদ-হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950