হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা

০৭ আগস্ট ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) হামাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস বলেছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে এই আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তিনি শহিদ কমান্ডার ইসমাইল হানিয়াহের স্থলাভিষিক্ত হলেন।

গত ৩১ জুলাই ইরানের তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি নিহত হন। এজন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। যদিও এই হামলার দায় স্বীকার কিংবা অস্বীকার করেনি তেল আবিব।

হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাস প্রধানের পদটি খালি ছিল। এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও এখন ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা।

এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬